১ আগস্ট ২০১১ - ১৯:৩০

পবিত্র মাহে রমজানের আগমনের সাথে সাথে আজ ২রা আগস্ট হতে বাংলাদেশের মুসলিম জনতা মহান আল্লাহর নির্দেশ পালনার্থে সিয়াম সাধনা শুরু করেছে।

বার্তা সংস্থা ইকনার বরাত দিয়ে আবনার রিপোর্ট: সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আজ ২রা আগস্ট হতে দীর্ঘ এক মাস যাবত মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে রোজা রাখবে।

পবিত্র রমজান মাসের আগমনে দেশের জনগণের মাঝে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। এ মাসে সাধারণত দিনের বেলা রেস্টুরেন্টগুলো বন্ধ রাখা হয় এবং ধর্মপ্রাণ মুসলমানরা জনসম্মুখে পানাহার বর্জন করে।

সেহেরীর সময় যুবকেরা বিশেষ পদ্ধতিতে ইসলামি সঙ্গিত পরিবেশনের মাধ্যমে স্থানীয় জনগণকে সেহরী করার জন্য জাগ্রত করে। যাতে তারা সঠিক সময় ঘুম থেকে জেগে সেহরী করতে পারে।

বলাবাহুল্য, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১৫ কোট লোক হচ্ছে মুসলমান এবং জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বিবেচিত।